রাজবাড়ী ডিবি’র অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ –
- Update Time : ০৭:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রবিবার সকালে রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে গত শনিবার বিকালে এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও এএসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামস্থ সাগর এগ্রো ফুড লিঃ এর প্রধান গেটের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা “নিউ রাজন” লোকাল বাসের যাত্রী মাদক ব্যবসায়ী ওমেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুরগ্রামের মোঃ কলিমদ্দিন হাসানের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০) এবং একই গ্রামের মোঃ আয়াতুল ইসলামের ছেলে বায়েজিদ আহম্মেদ (১৮) কে বত্রিশ হাজার টাকা মূল্যের ৪০ বোতল মাদক ফেনসিডিলসহ গ্রেফতার করেন। এ ঘটনায় এএসআই মেহেদী হাসান বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।অপরদিকে, একই স্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা “এসবি সুপার ডিলাক্স” এসি বাসের যাত্রী মাদক ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিরাজ নগর গ্রামের মোঃ জোগাল মালিথার ছেলে মোঃ বাপ্পি আলি (২২) এবং মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ শিশির হোসেন (২২) দশ হাজার হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































