রাজবাড়ী জেলা শহরে অভিযানের নামে আইওয়াস !
- Update Time : ০৯:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
৭২ ঘন্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহ বন্ধ করার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দিয়েছে। যার আলোকে জেলার প্রায় সব গুলো উপজেলাতে অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জনের ফেসবুক পেজে দেয়া তথ্যে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রাজবাড়ী সদর, কালুখালী ও পাংশা উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রবিবার দিনব্যাপী বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় যেসব প্রতিষ্ঠান অনিবন্ধিত পাওয়া যায় তাদের জরুরী ভিত্তিতে নিবন্ধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং নিবন্ধনের আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। রাজবাড়ী সদর উপজেলার ৬টি, কালুখালী উপজেলার ২টি এবং পাংশা উপজেলার ২টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা, নিবন্ধন নবায়ন না করার কারণে সদর উপজেলা ও পাংশার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
তবে ওই ফেসবুক পেজের কোন কোন প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং কাদের জরিমানা করা হয়েছে, তার কোন তথ্য প্রদান করা হয়।
রাজবাড়ী সদর উপজেলায় অভিযানের বিষয়টি জানতে সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলার এসিল্যান্ড, রাজবাড়ীর এনডিসি’র সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আজকের অভিযানের বিষয়টি তাদের জানা নেই। প্রশ্ন হলো তাহলে অভিযানটা জালালো কারা। এ উত্তর খুজতে যোগাযোগ করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সাথে।
তিনি বলেন, তাদের বালিয়াকান্দিতে অভিযান পরিচালনার কথা ছিলো। তবে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে রাজবাড়ী সদর উপজেলায় তারা অভিযান পরিচালনা করে। তাদের সাথে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফ্ফার ও ডাঃ আবু হানিফসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার নিবন্ধন অথবা কাগজপত্র আছে কি নেই, তা দেখার এখতিয়া তাদের নেই। তারা মেয়াদ উত্তীর্ণ অথবা ভোক্তার অধিকারের ব্যপ্তয় হলে সেখানে অভিযান চালাতে পারেন। তারা মূলত শহরের রাবেয়া প্রাইভেট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আর তাদের সাথে থাকা রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসাররা শহরের আল রাজি ডায়াগনষ্টিক সেন্টার, ডিজিটাল ক্লিনিক, মেরি ক্লিনিক ও সেফা ডায়াগনষ্টিক সেন্টারের চাবি নিয়ে বলেছে, “কিছু দিনের জন্য প্রতিষ্ঠান বন্ধ রাখতে”। তবে কোন সীলগালা করা হয়নি। সদ্যগজিয়ে ওঠা বিত্তশালীদের প্রতিষ্ঠান গুলোতে কেন অভিযান করা হলো না, ওই প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সিভিল সার্জন মহদয় বলতে পারবেন।
এ প্রসঙ্গ টেনে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন প্রশ্ন করা হয়, কোন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়া এভাবে ছোট ছোট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আইওয়াসের সামিল কি না। উত্তরে তিনি বলেন, তারা পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































