রাজবাড়ী জেলা শহরের মোল্লাপাড়ায় ৪ তলার ছাদ থেকে পরে রাজমিস্ত্রীর মৃত্যু –
- Update Time : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নির্মাণাধিন ভবনের চার তলার ছাদ থেকে পরে ৩৫ বছর বয়সী জিয়া প্রমাণিক নামে এক রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় আমেরিকা প্রবাসী রানু বেগমের বাড়ীতে এই ঘটনা ঘটে।
মৃত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে।
মৃতের খালাতো ভাই আক্কাস বিশ্বাস জানিয়েছেন, ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক জিয়া দিনভর কাজের শেষ মূহুর্তে অসতর্কতা বশত চার তলার ছাদ থেকে মাটিতে পরে যায়। তাকে ওই সময়ই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।
ওই হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার মানসুবা তাবাচ্ছুম জানিয়েছেন, হাসপাতালে আনার পূর্বেই জিয়ার মৃত্যু হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































