রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত –
- Update Time : ০৬:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে। যার নেতৃত্ব দিয়েছেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর একমাত্র কন্যা যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সে সময় জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, রাজবাড়ী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক তানজিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক লাবনী আক্তার, সাংগঠনিক সম্পাদক সেতু আক্তার, ২ নং ওয়ার্ডেও সভাপতি বিউটি জামান, ৯ নং ওয়ার্ডের সভাপতি মুন্নি, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা শিমুলসহ যুব মহিলা লীগের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































