রাজবাড়ী জেলা ব্র্যান্ড বুক ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ জেলা প্রশাসনের এক অনন্য প্রকাশনা –
- Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ৯৬ Time View
মোঃ মকবুল হোসেন খান, সিএ-ট-ুডিসি,রাজবাড়ী, রাজবাড়ী বার্তা ডট কম :
গৌরবানি¦ত রাজবাড়ী জেলার গৌরব ও মর্যাদাকে কার্যকর ব্র্যান্ডিং এর মাধ্যমে দেশ-বিদেশে ভাস¦র করে তোলা এবং রাজবাড়ী জেলাকে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করার অভিপ্রায়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর পৃষ্ঠপোষকতায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী জেলা ব্র্যান্ড বুক ‘পদ¥া কন্যা রাজবাড়ী’ প্রকাশিত হয়েছে। ব্র্যান্ড বুক ‘পদ¥া কন্যা রাজবাড়ী’ জেলা প্রশাসনের এ যাবতকালের এক অযন্য প্রকাশনা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সুযোগ্য নেতৃতে¦ রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান (এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষিত দেশের সেরা নারী কর্মকর্তা) এর সুদক্ষ সম্পাদনায় রাজবাড়ী জেলা প্রশাসনের এক ঝাঁক উদীয়মান তরুণ সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেটগণের সহযোগী সম্পাদনায় প্রকাশিত ব্র্যান্ড বুক ‘পদ¥া কন্যা রাজবাড়ী’ একই সংস্করণে বাংলা ও ইংরেজি ঊভয় ভার্সনে মুদ্রিত হয়েছে।
রাজবাড়ী শহরের উপকন্ঠে অবস্থিত গোদারবাজার নদীবন্দরের পদ¥া তীরের ছবি নিয়ে নজরকাড়া প্রচ্ছদ সমৃদ্ধ সুদৃশ্যের মোড়কে আবৃত ব্র্যান্ড বইটি খুললেই প্রথমেই চোখে পড়বে রাজবাড়ীর বুক চিরে প্রবাহিত প্রমত্তা পদ¥া নদীর নয়নাভিরাম ছবি। এর পরের পৃষ্ঠায় রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ছবি। পরের পৃষ্ঠায় বই প্রকাশনায় যাঁরা কাজ করেছেন তাঁদের পরিচিতির পর এক সময়ের বাংলার প্রবেশ দ্বার বলে খ্যাত গোয়ালন্দ স্টীমার ঘাটের ১৮৯৫ সালের ছবি এবং কুঠি পাঁচুরিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ছবি।
এর পরেই স্থান পেয়েছে মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম¥দ শফিউল আলম, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ নজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব ফয়েজ আহম¥দ (রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক), ঢাকা বিভাগীয় কমিশনার জনাব কে এম আলী আজম এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ (যুচ¥সচিব) মহোদয়গণের বাণী। বাণীসমূহে সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জেলা ব্র্যান্ডিং এর প্রেক্ষাপট বর্ণনা করে রাজবাড়ী জেলা প্রশাসনের এই প্রকাশনার সাধুবাদ জানিয়েছেন।
বাণীর পরেই বইটিতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর চমৎকার মুখবন্ধ উপস্থাপন করেছেন। মুখবন্ধে সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহোদয় জেলা ব্র্যান্ডিং বুক প্রকাশনার হৃদয়গ্রাহী প্রেক্ষাপদ বর্ণনা করেছেন।
দৃষ্টিনন্দন বইটির সূচিপত্রে সন্œিবেশিত করা হয়েছে-রাজবাড়ীর মানচিত্র, একনজরে রাজবাড়ীর তথ্যাবলী, রাজবাড়ী জেলার ইতিহাস, জেলা ব্র্যান্ডিং প্রেক্ষাপট, জেলা ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালার তথ্য, জেলা ব্র্যান্ডিং লোগো ও ট্যাগলাইন, জেলা ব্র্যান্ডিং এর উদ্দেশ্য, পর্যটনে রাজবাড়ী, রাজবাড়ী জেলার গুরুত¦পূর্ণ স্থাপনা, তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা,রাজবাড়ী সার্কিট হাউজ, আবাসন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, রাজবাড়ী জেলার বিখ্যাত ব্যক্তিত¦, পদ¥া নদী, কৃষিতে রাজবাড়ী, রাজবাড়ীর পাট, রাজবাড়ী মৎস্য, রাজবাড়ীর মৃৎশিল্প, রাজবাড়ীর ঐতিহ্যবাহী মিষ্টান্ন, রাজবাড়ীর ঐহিত্য, পর্যটন আকর্ষণ অ্যাক্রোবেটিক শো, একনজরে দর্শনীয় স্থান এবং জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর তথ্য ও ছবির শিরোনাম ও পৃষ্ঠার নির্দেশ।
বইটির সূচিপত্রের পর রাজবাড়ী জেলার মানচিত্র এবং পরের পৃষ্ঠায় ড্রোনে ধারণকৃত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার দৃশ্য দুই পৃষ্ঠা জুড়ে প্রদর্শিত হয়েছে। একনজরে রাজবাড়ী জেলার মৌলিক তথ্যাবলী বইটির ২৬ ও ২৭ নং পৃষ্ঠায় স্থান পেয়েছে। বইটির ২৮, ২৯, ৩০ ও ৩১ পৃষ্ঠা জুড়ে রাজবাড়ী জেলার ইতিহাসের সাথে ‘আনন্দকুটীর’ এর কারুকাজ সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। ৩২ ও ৩৩ পৃষ্ঠা জুড়ে রয়েছে পদ¥া নদীর নয়নাভিরাম দৃশ্য। এর পরে রয়েছে জেলা ব্র্যান্ডিং প্রেক্ষাপটের তথ্যাবলী, জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জেলা ব্র্যান্ডিং বিষয়ক মতবিনিময় সভা , সেমিনার ও কর্মশালার ছবি। ৩৮ নং পৃষ্ঠায় স্থান পেয়েছে জেলা ব্র্যান্ডিং লোগো, ট্যাগ লাইন ও লোগোর ব্যাখ্যা। ৩৯ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে জেলা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য। এর পরের পৃষ্ঠায় রয়েছে ‘পর্যটনে রাজবাড়ী’ শিরোনামে পদ¥া নদীর বুক চিরে জেগে উঠা চরাভূমির ছবি। ৪২ ও ৪৩ পৃষ্ঠা জুড়ে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য পদ¥ায় সূর্যাস্তের ছবি। রাজবাড়ী শহরের উপকন্ঠে অবস্থিত গোদারবাজার নদীবন্দরের অপরূপ ছবি স্থান পেয়েছে বইটির ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ নম¦র পৃষ্ঠা জুড়ে। এক সময়ের বাংলার প্রবেশ দ্বার খ্যাত গোয়ালন্দ ঘাট বইটির ৪৮ও ৪৯ পৃষ্ঠায় স্থান পেয়েছে। ৫০ ও ৫১ পৃষ্ঠা জুড়ে আছে পদ¥ার চর ও জলমহালের ছবি। রাজবাড়ীর রাজা সূর্যকুমারের এর রাজবাড়ী এবং রাজবাড়ীর শৈল্পিক কারুকাজের ছবি ৫২ ও ৫৩ পৃষ্ঠা জুড়ে রাজবাড়ীর ঐতিহ্যকে মেলে ধরেছে। কুটি পাঁচুরিয়া জমিদার বাড়ী, মুকুন্দিয়া জমিদার বাড়ীর ছবি স্থান পেয়েছে বইটির ৫৪, ৫৫ ও ৫৬ পৃষ্ঠা জুড়ে। এছাড়া নীলকুঠি, মীর মশাররফ হোসেন স¥ৃতিকেন্দ্র, শাহ পালোয়ান মাজার, দাদসী মাজার শরীফ, জামাই পাগলের মাজার, নলিয়াজোড় বাংলা মন্দির, সমাধিনগর মঠ (অনাদি আশ্রম) এর ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি বইটির ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩ ও ৬৪ পৃষ্ঠায় স্থান পেয়েছে। রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় অবস্থিত আলহাজ¦ এম,এ,করিম জাদুঘর ও বানিবহ ইউনিয়নের বারেকগ্রামের ছবি স্থান পেয়েছে বইটির ৬৫,৬৬,৬৭, ৬৮,৬৯,৭০ ও ৭১ পৃষ্ঠায়। ৭২ ও ৭৩ পৃষ্ঠায় রয়েছে লোকোশেড বধ্যভূমি স্¥ৃতি সৌধের ছবি।
রাজবাড়ী জেলার গুরুত¦পূর্ণ স্থাপনার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর আবক্ষ ভাস্কর্যের ছবি, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স¥ৃতিফলক, রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার, রাজবাড়ী রেলওয়ে স্টেশন, গোয়ালন্দ উপজেলার বৃহৎ মাদ্রাসা আঞ্জুমানে কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান (কিন্তু ভুলক্রমে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মুদ্রিত হয়েছে), ১৮৯২ সালে স্থাপিত দি রাজবাড়ী মডেল হাইস্কুল, ক্যাটাগরি-এ (বর্তমানে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়), রাজা সূর্যকুমার ইনস্টটিউট (আরএসকে স্কুল), খানখানাপুর সুরাজমোহিনী ইনস্টিটিউট, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম, অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র, রাজবাড়ী সুইমিং পুল এর ছবি যথাক্রমে ৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯,৮০, ৮১, ৮২ ও ৮৩ নং পৃষ্ঠায় স্থান পেয়েছে।
রাজবাড়ী জেলা ব্র্যান্ডিং এর ৩ (তিন) বছর মেয়াদি কর্মপরিকল্পনা এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে চমৎকার বর্ণনা বইয়ের ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮ ও ৮৯ নং পৃষ্ঠায় বাংলা ও ইংরেজি ঊভয় ভার্সনে প্রদর্শিত হয়েছে। এর পরে রয়েছে রাজবাড়ী সার্কিট হাউজের বহিরাঙ্গন ও অন্দরমহল এবং সার্কিট সংলগ্ন থিম পার্কের নান্দনিক ছবি ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪ ও ৯৫ নং পৃষ্ঠায়। বইটির ৯৬, ৯৭, ৯৮ ও ৯৯ নং পৃষ্ঠায় বিভিন্ন সরকারি ও বেসরকারি আবাসন ব্যবস্থার তথ্যাদি। পরিবহন ব্যবস্থার তথ্যাদি রয়েছে ১০০ ও ১০১ পৃষ্ঠা জুড়ে। বইটির ১০২, ১০৩, ১০৪ ও ১০৫ পৃষ্ঠা জুড়ে রয়েছে রাজবাড়ী জেলার বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে মীর মশাররফ হোসেন, মোঃ এয়াকুব আলী চৌধুরী, তমিজউদ্দিন খান, কাজী আব্দুল ওয়াদুদ, প্রফেসর ড. কাজী মোতাহার হোসেন, মোসলেম উদ্দিন মৃধা, রোকনুজ্জামান দাদা ভাই, কাজী হেদায়েত হোসেন, এডভোকেট ওয়াজেদ চৌধুরী, মোহাম¥দ আবু হেনা ও কাঙালিনী সুফিয়ার ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি। ১০৬ ও ১০৭ পৃষ্ঠা জুড়ে আছে পদ¥া নদীর ছবি। কৃষিতে রাজবাড়ী সম¦লিত ছবি রয়েছে বইটির ১০৮, ১০৯, ১১০, ১১১ পৃষ্ঠায়। রাজবাড়ীর পাট, মৎস্য, মৃৎশিল্প সংক্রান্ত ছবি স্থান পেয়েছে বইটির ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮ ও ১১৯ পৃষ্ঠায়। রাজবাড়ীর ঐতিহ্যবাহী চমচম সহ রসমালাই, মালাইকারি ও তিলেখাজার ছবি রয়েছে ১২০ পৃষ্ঠায়। ১০০ বছরের অধিক সময় ধরে রাজবাড়ী থেকে আঞ্জুমানে কাদেরিয়ার তত্বাবধানে মেদিনীপুরগামী ওরশযাত্রী বাহী রেলওয়ে ট্রেনের তথ্যাদি সহ ছবি রয়েছে বইটির ১২১ পৃষ্ঠায়। রাজবাড়ীর পর্যটক আকর্ষণ অ্যাক্রোবেটিক শো সংক্রান্ত ছবি বইটির ১২২, ১২৩, ১২৪ ও ১২৫ পৃষ্ঠায় স্থান পেয়েছে। এক নজরে দর্শনীয় স্থানের তথ্যাদি রয়েছে বইটির ১২৭ পৃষ্ঠায়। শেষের ১২৮, ১২৯, ১৩০, ১৩১ ও ১৩২ পৃষ্ঠায় স্থান পেয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পদ¥া নদীতে সূর্যাস্ত ও ইসলামপুর ইউনিয়নের শ্যামল ছায়া সুনিবিড় একটি গ্রামীণ ছবি।
পদ¥া কন্যা রাজবাড়ী জেলা ব্র্যান্ডিং বুক এর ফটোগ্রাফিতে ছিলেন আবদুল হালিম বিশ্বাস ও সোলাইমান হিমেল। আলোকচিত্র সম্পাদনা করেছেন অভীক সারওয়ার এবং গ্রাফিক্স ডিজাইন করেছেন মোঃ মনিরুল ইসলাম (মাসুদ)। বইটির অলংকরণ ও মুদ্রণ করেছেন রাজধানী ঢাকার ফকিরাপুলের হেরিটেজ প্রিন্টার্স। বইটির প্রকাশকাল জুন, ২০১৮ এবং মূল্য ১,০০০/= (এক হাজার) টাকা। এর গ্রন্থস¦ত¦াধিকারী জেলা প্রশাসন, রাজবাড়ী।
বলাই বাহুল্য, এক সময়ের খরস্রোতা পদ্মা নদী বিধৌত ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। পদ্মা নদীর কোলে গড়ে ওঠা এ জেলা পরিচিতি পেয়েছে ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ হিসেবে। দেশের দক্ষিণ বঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার ও পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ এ জেলাকে করেছে স্বাতন্ত্র্য বৈশিষ্টমন্ডিত। ফলে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জেলার বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, প্রতœতাত্তিক নিদর্শন ও সংস্কৃতিকে বিবেচনায় রেখে এ জেলার স্বাতন্ত্র্যকে বিকশিত করার লক্ষ্যে কার্যকরভাবে জেলা ব্যান্ডিংয়ের মাধ্যমে রাজবাড়ী জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডল তুলে ধরার সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রাজবাড়ী জেলার স্বকীয়তা সংরক্ষণ ও পরিচিত বৃদ্ধির পাশাপাশি এর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো যাবে, যা এ অঞ্চলের ও দেশীয় সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। রাজবাড়ী জেলা পর্যটন শিল্পসহ নানা বৈচিত্রে মুখরিত। সম্প্রতি নতুনভাবে তৈরি কিছু পর্যটন কেন্দ্র যা এ জেলায় পর্যটন শিল্প বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। পর্যটনকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রাজবাড়ী জেলায় অর্থনৈতিক গতিশীলতা আনয়নের জন্য জেলা প্রশাসনের এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত¦াবধানে এবং রাজবাড়ীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান মহোদয়ের নিরলস পরিশ্রমের ফসল এই ব্র্যান্ড বুক ‘পদ¥া কন্যা রাজবাড়ী’ জেলার ব্র্যান্ডিংকে দেশে-বিদেশে তুলে ধরবে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের সুন্দর উদ্যোগ সার্থক হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































