রাজবাড়ী জেলা পুলের নবনির্মিত গ্যারেজ উদ্বোধন করলেন ডিসি –
- Update Time : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী আজ বুধবার বিকেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য জেলা পুলের নবনির্মিত গ্যারেজের শুভ উদ্বোধন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, দিলশাদ জাহান, সাবরিনা শারমিন, রুমানা আফরোজ, মোঃ আরিফুজ্জামান, মোঃ হাবিবুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খানসহ জেলা প্রশাসনের নেজারত শাখার কর্মচারীবৃন্দ এবং জেলা পুলের সকল গাড়ীচালক উপস্থিত ছিলেন। গ্যারেজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী কোর্ট মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ শহিদুল ইসলাম।
জেলা প্রশাসনের উদ্ভাবনী পরিকল্পনায় নিজস্ব অর্থায়নে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত উক্ত ওয়াল টিনসেড গ্যারেজে মোট ৪ টি কক্ষ রয়েছে। গ্যারেজে ৪ টি গাড়ী রাখার সুব্যবস্থাসহ গাড়ীতে হাওয়া দেয়ার মেশিন রাখার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া গাড়ীর নিরাপত্তার জন্য গ্রিল, বৈদ্যুতিক ওয়ারিং, লাইটিংসহ দেয়ালে ওয়েদার কোট রং করা হয়েছে। এ ছাড়া গ্যারেজের চাল থেকে বৃষ্টি পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
স্মরণ করা যেতে পারে, বর্তমান সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহোদয়ের উদ্ভাবনীমূলক পরিকল্পনায় এ গ্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয় এবং সফল বাস্তবায়ন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































