রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত, সেরা পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার –
- Update Time : ১১:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইন ড্রিলসেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। সে সময় বিগত ডিসেম্বর ও জানুয়ারী মাসের সেরা পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার স্বরুপ নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইন উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
এ সময় বিগত ডিসেম্বর ও জানুয়ারী মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইন উদ্দিন চৌধুরী, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ রফিকুল রহমান।
এসআই ও সার্জেন্ট হিসেবে জেলা বিশেষ শাখার ওসি ওয়াচ এসআই মাসুদ খান, গোয়ালন্দ থানার এসআই শামীম খান, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোফাজ্জেল হক, রাজবাড়ী থানার এসআই মেজবাউদ্দিন, বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট কামরুল হাসান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































