রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মজনু’র বিরুদ্ধে ৩ ইউপি’র ৩০ চেয়ারম্যান ও মেম্বারের অভিযোগ –
- Update Time : ১০:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলার কালুখালী উপজেলা আঃলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু’র বিরুদ্ধে বিরুদ্ধে জেলা পরিষদের গাছ কাটা, প্রকল্পের টাকা আতœসাৎ ও ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে লিখিত ওই অভিযোগ করেছেন, মজনু’কে জেলা পরিষদের সদস্য হিসেবে ৩৯টি ভোট দিয়ে নির্বাচিত করা জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী, মদাপুর ও মৃগী ইউনিয়নের ৩০ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বার।
মাঝবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও ১২ জন মেম্বার, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও নয় জন মেম্বার এবং মৃগী ইউনিয়নের নয় জন মেম্বার স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রে বলা হয়েছে, তারা ওই সব ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি। মিজানুর রহমান মজনু তাদের ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচিত হবার পর মজনু নানা প্রকার স্বেচ্ছাচারিতা, জেলা পরিষদের রাস্তার গাছ কর্তন, কাজ না করে প্রকল্পের অর্থ আতœসাৎ, নানা প্রলোভনে ঘুষ আদায়সহ কারও সাথে আলোচনা ব্যতিরেকে নির্দিষ্ট একটি গ্রামে সকল প্রকল্প গ্রহণ করেছে। তার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। তাই তারা এ অবস্থার পরিবর্তন চান।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলার কালুখালী উপজেলা আঃলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সত্য নয়। আর ৩৯ জনের মধ্যে ৩০ জন ভোটার তার বিরুদ্ধে অভিযোগ তোলায় তিনি বিচলিতও নন।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার জানান, অভিযোগ পত্রটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তিনিই গ্রহণ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































