রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ৩ –
- Update Time : ১১:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নির্মাণ কাজের টাকা আদায় ও বন্টন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৩ জন শ্রমিক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী রেল ষ্টেশন সংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহতরা হলো, জাহাঙ্গীর হোসেন (৫০), তাহের মন্ডল (৩৮)সহ অপর একজন।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান সান্টু জানিয়েছেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকায় জনৈক জালালের মার্কেট নির্মাণের ৪০ হাজার টাকা পাওনা আদায় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ সমাধানের লক্ষে বিগত মাসে ৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সে কমিটির মাধ্যমে ৪০ হাজার টাকা মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে আদায়ও করা হয়। যে টাকা সোমবার সন্ধ্যায় মার্কেট কর্তৃপক্ষ কার্যালয়ে এসে দিয়ে যায়। ওই সময় রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন শেখের অনুসারি ৪০/৫০ হঠাৎ করেই কার্যালয়ে প্রবেশ করে এবং তারা কার্যালয়ের বেশির ভাগ টেবিল ও টেবিলের কাঁচ, চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়।
ওই ঘটনার পর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ গোলাম কাদের ঘটনার দ্রুত বিচারের দাবী জানান।
খবর পেয়ে রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































