রাজবাড়ী জেলা জাতীয় পার্টির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির নব-গঠিত ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নব-গঠিত এ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে আহ্বায়ক ও সাবেক সাধারন সম্পাদক শাহাদত হোসেন মিল্টনকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব শাহাদত হোসেন মিল্টন, সদস্য আক্তারুজ্জামান হাসান, মোকছেদুর রহমান মোমিন প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ নভেম্বর এ আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং কমিটি গঠনের ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































