রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা –
- Update Time : ০৬:৫৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজবাড়ী জেলা হিন্দু ছাত্র ফোরামের ১১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে শান্ত কুমার সিংহকে আহ্বায়ক ও রবিন কুমার দাসকে সদস্য সচিব করা হয়েছে।
গত শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির প্যাডে সংগঠনের সভাপতি রাজিব ধর তমাল ও সাধারন সম্পাদক সীমান্ত দাস এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বলে জানাযায়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক শুভাশীষ কুমার দাস, উৎপল সরকার, চিত্তরঞ্জন মন্ডল, বিদ্যু কুমার রাহ্য, সদস্য কাঞ্চন কুমার কুন্ডু, বিপ্লব কুমার বিশ্বাস, বিধার কুমার বিশ্বাস, বাবুরাম বিশ্বাস, গৌতম কুমার সিংহ।
এদিকে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধম্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্খী ও দলীয় নেতাকর্মীরা।
নব ঘোষিত সদস্য সচিব রবিন কুমার দাস জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে বুকে ধারন তিনি বিএনপির রাজনীতিকে পছন্দ করেন। যার ধারাবাহিকতায় তিনি দীর্ঘ দিন ছাত্র রাজনীতি করে আসছেন। আজ দল তাকে সর্বচ্চো দিয়ে মূল্যায়ন করেছে। এতে তিনি অত্যান্ত খুশি। এজন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় সকল নেতাকর্মীর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানান।
তিনি আরও জানান, রাজবাড়ীতে হিন্দু ছাত্র ফোরামকে সু-সংঘঠিত করা এবং দাবি আদায়সহ সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবেন। সেই সঙ্গে অসুস্থ বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সু- চিকিৎসার পাশাপাশি তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করার সুযোগ দিতে সরকারকে অনুরোধ জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































