রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে জীবন বৃত্তান্ত সংগ্রহ বুধবার
- Update Time : ০৭:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ৯৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে আগামীকাল বুধবার সম্ভাব্য আগ্রহী প্রার্থীদের বায়োডাটা (জীবন বৃত্তান্ত) গ্রহণ করবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তবে এই জীবন বৃত্তান্ত সংগ্রহ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের আহব্বয়ক কমিটির আয়োজনে বুধবার সকাল থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে। সে সময় বিভিন্ন পদে আগ্রহীদের বায়োডাটা গ্রহন করতে কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ প্রচারনায় সভাপতি পদে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামছুল সালেহীন অপু, শাহীন শেখ, আরফানুল হক অন্ত, সাজিদ মাহমুদ খায়রুল, মোঃ জালাল পাঠান।
সাধারণ সম্পাদক পদে প্রচারনায় রয়েছেন, শেখ মোঃ রুহুল আমিন, জুয়েল রানা (মিজানপুর) মোঃ ইমরান মিয়া, রিয়াদ রায়হান ইফতি, মোঃ জুয়েল রানা জয় (চন্দনী), দেব জ্যোতি নাগ সহ আরো অনেকে।
আগামীকাল বায়োডাটা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, কেন্দ্রিয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, কেন্দ্রিয় ছাত্রলীগের উপ মানব সম্পদ সম্পাদক হিরণ ভূইয়া সহ স্থানীয় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































