রাজবাড়ী জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে দূর্গাপূজায় নিয়োজিত ৫৬০ সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য –
- Update Time : ০৯:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এবার জেলার ৫টি উপজেলার ৪১২টি পূজামন্ডপে এ পূজা হচ্ছে। পূজার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা পুরোদমে কাজ করছেন।
রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান জানান, জেলার ৪২টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ১৪টি কুইক রেন্সপন্স টিম সার্বক্ষনিক দায়িত্ব পালনের জন্য ৫৬০ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। তারা গত ২২ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ৫দিন পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। এ বছর কোভিড-১৯ সংক্রমনের কারনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ও ভিডিপির সদস্য সার্বক্ষনিক দিন রাত দুই শিফটে দায়িত্ব পালন করবেন।
তিনি আরোও জানান, প্রতি শিফটে ৬ জন সশস্ত্র আনসার ২০টি করে পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে এবং প্রতি স্ট্রাইকিং তিনটি টিমের জন্য একটি করে কুইক রেন্সপন্স টিম তৈরী থাকবে যাতে যে কোন কঠিন পরিস্থিতিতে দ্রুত মোকাবেলা করা যায় এবং কোন দুস্কৃতকারী যাতে কোন অপকর্ম না করতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































