রাজবাড়ী জেলা আ:লীগের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষনা দিলেন কাজী কেরামত আলী-
- Update Time : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ৬৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষনা করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বৃহস্পতিবার বিকালে শহরের পালকি রেস্টুরেন্টে কাজী কেরামত আলী এ সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, কোষাধ্যক্ষ আগজর আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমপি কাজী কেরামত আলী বলেন, বর্তমানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মধ্যে আধিপত্য বিস্তারের রাজনীতি চলছে। যা তিনি পছন্দ করেন না। তিনি ৫ বারের নির্বাচিত এমপি ও টানা চার বার জেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক। দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে অনেক চরাই উৎরাই পার করেছেন। ফলে রাজবাড়ীতে দলকে ধরে রাখতে তিনি আগামী জেলা সম্মেলনে সভাপতি প্রার্থী হচ্ছেন। তবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না। নেত্রী যে সিদ্ধান্ত দেবেন, তিনি সেটা মেনে নেবেন। সম্প্রতি শেষ হওয়া জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা যেভাবে সফল হয়েছে, তেমনি ভাবে সম্মেলন সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, তিনি দলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দল পরিচালনা করেছেন। তবে পড়ে সব এলোমেলো হয়ে গেছে। আগামীতে দলের দায়িত্ব পেলে সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সু-সংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































