রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৪ ভোটের ব্যাবধানে প্যানেল -২ বিজয়ী হয়। প্যানেল-১ ভোট পেয়েছে ১২২টি এবং প্যানেল-২ ভোট পেয়েছে ১৪৬টি।
এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল মিয়া ও আব্দুল জলিল মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরামুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ খোন্দকার নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ন কোষাধ্যক্ষ আবু সাইদ চৌধুরী মানিক, কার্যনির্বাহী সদস্য মোঃ সাইদুর রহমান, আজিজুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী মৃধা, সালমা রব, আবুল হোসেন মানিক, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, অশোক কুমার নন্দী, ফজলুল হক মন্ডল ও রাধেশ্যাম চক্রবর্তী।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন, সাবেক পরিসংখ্যান অফিসার আব্দুল মান্নান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































