রাজবাড়ী জেলা অটো রিক্সা ও অটো টেম্পু চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ –
- Update Time : ০৫:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘোষিত তফসিন অনুযায়ী উৎসব মুখর পরিবেশে গত ৭ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা অটো রিক্সা ও অটো টেম্পু চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে ছাতা প্রতীক নিয়ে পুনঃরায় নির্বাচিত হয়েছেন মোঃ আইয়ুব আলী খাঁন এবং প্রথমবারের মত মোরগ প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহুরুল খান।
এছাড়া, সহ-সভাপতি পদে সেলাই রেঞ্জ প্রতীক নিয়ে হারুনউর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে জামাল সরদার, সাংগঠনিক সম্পাদক পদে মোমবাতি প্রতীক নিয়ে বাদল ফকির, দপ্তর সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দীতায় সুশান্ত, প্রচার সম্পাদক পদে হাতুরী প্রতীক নিয়ে মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে মোঃ আবুল হাসান, সড়ক সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে কৃষ্ণ চন্দ্র দাস ও কার্যকরী সদস্য পদে হাস প্রতীক নিয়ে প্রথম হয়েছেন মোঃ খালেক সেখ, দ্বিতীয় হয়েছেন আম প্রতীক নিয়ে ছামাদ সেখ ও তৃতীয় হয়েছেন আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর সেখ।
নির্বাচন কমিশনার রবিউল আলম মিনু জানান, এ নির্বাচনের ১২টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিন এবং নির্বাচনে অংশ গ্রহণ করেন ৩০ জন প্রার্থী। নির্বাচনে ১ হাজার ২শত ২০ জন ভোটার মধ্যে ৭শত ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































