রাজবাড়ী জুট মিলের অগ্নিকান্ডে এক শত কোটি টাকার সম্পদের ক্ষতি –
- Update Time : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শত ভাগ রপ্তানী মুখি রাজবাড়ীর বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান “রাজবাড়ী জুট মিল”-এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে প্রতিষ্ঠানটির এক শত কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, মিল কর্তৃপক্ষ। সকাল ৬ টা থেকে শুরু হওয়া আগুন রাজবাড়ীর ৪টি ও ফরিদপুরের সালথা ফায়ার সার্ভিসের ১টিসহ ৫টি ইউনিট দুপুর ২টা পর্যন্ত চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্লান থেকে মিলে আগুন ছড়িয়ে পড়ে । এতে মিলের মুল ১ নম্বর ইউনিটের মেশিন, মালামালসহ অফিসসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিস বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী ফরিদপুরসহ ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এবং সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তবে এখনও কোন ক্ষয়ক্ষতির পরিমান নিরপন সম্ভব হয়নি।
রাজবাড়ী জুট মিলের ব্যবপস্থাপনা পরিচাল কাজী দিদার আহম্মেদ জানান, আগুনে মিলের মুল ১ নম্বর ইউনিটের মেশিন ও মালামালসহ মিলের সম্পূর্ণ পূড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাননি। তাদের ধারনা মিলের ইমারেশন প্লান থেকে আগুন লেগেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, খবর পেয়ে নিরাপত্তার জন্য মোবাইল টিমসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































