লালন শাহ’র মাজারগামী ঢাকার বাইকারদের রাজবাড়ীতে যাত্রা বিরতি
- Update Time : ০৮:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / ৫০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আধ্যাতিক সাধক লালন ফকিরের মাজার শরীফের উদ্দেশে মোটরবাইক যাত্রা শুরু করেছেন ঢাকার দুই বাইকার গ্রুপ। লালন শাহের মাজা কুষ্টিয়ার ছেউড়িয়ার উদ্দেশ্যে রাজধানী ঢাকা’র ধানমন্ডির সেন্ট্রাল রোড থেকে যাত্রা শুরু করা সিআরবিজেড এবং মিসিং বিডি ডট কমের বাইকাররা রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার বিকালে ১৫ জন মোটরসাইকেল আরোহী ছেউড়িয়ার উদ্দেশে রাজবাড়ী জেলা শহরে এসে পৌছান।
দুই গ্রুপের টিম লিডার শাহেদ ও ফয়সাল বলেন, মিসিং বিডি ডট কমের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া জিনিস খুজে বের করে তা ফিরিয়ে দেয়া এবং অসহায় ও দরিদ্রদের সহযোগিতাও করেন তারা। একই সঙ্গে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে থাকেন তাদের গ্রুপের বাইকাররা। যার অংশ হিসেবে এবারে তারা আধ্যাতিক সাধক লালন ফকিরের মাজার শরীফে যাচ্ছেন। পথে তারা রাজবাড়ী জেলা শহর প্রদক্ষীণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































