রাজবাড়ী কারাগারের হাজতিদের মাদক না নেওয়ার শপথ-
- Update Time : ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং রাজবাড়ী জেলা কারাগারের যৌথ উদ্যোগে কারাভ্যন্তরের বন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করেছে। এ সময় মাদকের কুফল বর্ণনা করে মাদক গ্রহণ না করতে কারাবন্দিদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আজ রবিবার সকালে জেল সুপার মোঃ আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বক্তৃতা করেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ তোজাম্মেল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন প্রমুখ।
জেলার নুর মোহাম্মদ মৃধার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান স্বাগত বক্তব্য রাখেন। সভা শেষে কারাবন্দিদের মাদক থেকে বিরত থাকতে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। সভার শুরুতে কারাবন্দিদের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
আলোচনা সভা শেষে আগতরা জেলা কারাগারের মহিলা ওয়ার্ড ও রান্না ঘর পরিদর্শন করেন।পরিদর্শন শেষে সম্মানিত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেল সুপারের অফিসকক্ষে জেলা পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে কারারক্ষীদের একটি সুসজ্জিত চৌকষ দল তাঁকে গার্ড অব অনার এবং সশস্ত্র সালাম প্রদান করেন। এরপর জেলা প্রশাসক কারা অভ্যন্তরে প্রবেশ করলে প্রধান কারারক্ষি তাঁকে কারাবন্দীদের তথ্যাদি সম্বলিত একটি তথ্যচিত্র অবহিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































