রাজবাড়ী ও গোয়ালন্দের ৭টি ইটভাটা ভেঙ্গে ফেলাসহ ২১ লাখ টাকা জরিমানা আদায় –
- Update Time : ০৯:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে। মোবাইল কোর্টে সদর উপজেলার ও গোয়ালন্দ উপজেলার ৭টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেবার পাশাপাশি ৮টি অবৈধ ইটভাটার মালিকদের কাছ থেকে ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম বাসেদ জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোট পরিচালনা করা হয়। সে সময় মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নি¤œলিখিত ৮ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:
ক) মেসার্স ডি এস বি ব্রিকস্, প্রো: জনাব সেকেন্দার আলী, ধুলদি জয়পুর, সদর, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৫ লক্ষ টাকা ধার্যপূর্বক আদায়।
খ) মেসার্স জে এস আর ব্রিকস্, প্রো: জনাব হেদায়েত কবির, সুলতানপুর, সদর, রাজাবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার্যপূর্বক আদায়।
গ) মেসার্স এ কে এফ ব্রিকস্, প্রো: জনাব ফজলে রাব্বি, দক্ষিণ চর পাচুরিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩ লক্ষ টাকা ধার্যপূর্বক আদায়।
ঘ) মেসার্স এ এন এ ব্রিকস্, প্রো: জনাব খন্দকার আব্দুস সোবহান, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩ লক্ষ টাকা ধার্যপূর্বক আদায়।
ঙ) মেসার্স আর এন্ড বি ব্রিকস্, প্রো: জনাব আনিছুর রহমান, চরখানখানাপুর, সদর, রাজাবাড়ী। অবৈধ জিগজ্যাগ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ৩ লক্ষ টাকা ধার্যপূর্বক আদায়।
চ) মেসার্স সাজি ব্রিকস্, প্রো: জনাব শরিফউদ্দিন শেখ, খানখানাপুর, সদর, রাজবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। জরিমানা ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার্যপূর্বক আদায়।
ছ) মেসার্স এস টি বি ব্রিকস্, প্রো: জনাব মোঃ ফারুক শেখ, চরখানখানাপুর, বালিয়ারচর, সদর, রাজবাড়ী। অবৈধ ইটভাটাটির কিলনের আংশিক এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয়। জরিমানা এক লক্ষ টাকা ধার্যপূর্বক আদায়।
জ) কে আর ডি ব্রিকস্, প্রো: জনাব জিয়াউর রহমান, শাইলকাঠি, সদর, রাজবাড়ী। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক ইটভাটাটির কার্যক্রম বন্ধ করা হয় ও ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উল্লিখিত ৮ টি ইটভাটায় ২১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৭ টি ইটভাটার অংশবিশেষ ভেঙ্গে দেয়া হয়।
উল্লেখ্য, এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































