রাজবাড়ীর ৬৪৬ ভূমি ও গৃহহীন পেলো জমি সহ ঘর : বিতরণী কার্যক্রমের উদ্ধোধন
- Update Time : ০৮:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সর মাধ্যমে জমি সহ ঘর বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ৫ টি উপজলার ৬৪৬ জন দরিদ্র উপকার ভোগীদের মাঝে এ ঘর বিতরণ উদ্বোধন করেন।
সদর উপজেলায় ৪৫ টি, বালিয়াকান্দিতে ২২০ টি, গোয়ালন্দে ১৬৯ টি, পাংশায় ২০০ টি ও কালুখালী উপজেলায় ১২ টি ঘর ও ২ শতাং জমি সহ মোট ৬৪৬ টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
সদর উপজেলায় ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































