রাজবাড়ীর ৪ পুলিশ ইন্সেপেক্টরের বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলাতে কর্মরত চার জন পুলিশ ইন্সেপেক্টরের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে এ সংবর্ধনা প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে বিদায়ীদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।
বিদায় সংবর্ধনা দেয়া হয়, জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া, ডিআইও টু পুলিশ ইন্সেপেক্টর আলমগীর হোসেন, টিআই সৈয়দ নাজমুল হুদা ও টিআই মাহাবুবুর রহমানকে।
সে সময় রাজবাড়ীর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহসহ জেলার ৫থানার ওসি, বিভিন্ন ইউনিটের ইন্সেপেক্টর, এসআই, এএসআই ও পুলিশ কনষ্টেবলরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশের প্রধান কার্যালয় থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়াকে এপিবিএন-এ, ডিআইও টু পুলিশ ইন্সেপেক্টর আলমগীর হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, টিআই সৈয়দ নাজমুল হুদাকে খুলনা রেঞ্জে এবং টিআই মাহাবুবুর রহমানকে এপিবিএন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































