রাজবাড়ীর ৪ উপজেলার নির্বাচিত ১২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ –
- Update Time : ০৬:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ১২ জনকে আজ সোমবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করানো হয়েছে। শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।
জানাগেছে, বিজয়ীদের তালিকা নিয়ে গত ৪ এপ্রিল গেজেট প্রকাশ করা হয়। যার আলোকে আজ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চার জন চেয়ারম্যান, চার জন ভাইস-চেয়ারম্যান এবং চার জন মহিলা ভাইস-চেয়ারম্যানকে এক সাথে শপথ করানো হয়।
যারা শপথ গ্রহণ করলেন-
রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আ:লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম পিয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম।
পাংশা উপজেলায় আ:লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া বেগম।
গোয়ালন্দ উপজেলা বিনাপ্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস পারভীন।
বালিয়াকান্দিতে উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পদে মনিরুজ্জামান মনির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































