রাজবাড়ীর ৪টি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি –
- Update Time : ০৮:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চারটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ও বেশি সম্পদের ক্ষতি হয়েছে। বুধবার সকাল সোয়া ৭ টার দিকে সদর উপজেলার খানখানাপুর পাট বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসে ৪ টি ইউনিট সোয়া ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাগেছে, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট ক্রয়-বিক্রয় কেন্দ্র। এ অগ্নিকান্ডে দুলাল কুন্ডু, বাবু শেখ, সোহেল, সিদ্দিক, আশিষসহ একাধিক পাট ব্যবসায়ী পাট ক্রয় করে গুদামে মজুদ রাখছিলেন । বুুধবার সকালে পাট গুদামের পিছন দিকে আগুন দেখতে পেয়ে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ মামুনুর রহমান মামুন বলেন, অগ্নিকান্ডে ৪টি গুদামে থাকা প্রায় সাড়ে ৪ হাজার মন পাট ভস্মিভূত হয়েছে। এতে পাট ব্যবসায়ীদের এক কোটিরও অধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে ।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, পাট বাজারে অগ্নিকান্ড ভয়াবহ রুপ ধারণ করে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা ও এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত নিয়ন্ত্রণ না হলে খানখানাপুরের বড় পাটের গুদাম জনতা জুট মিলস লিমিডিটেও আগুন লাগাসহ আরও বেশি ক্ষতি হতো।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল হোসেন খলিফা বলেন, খানখানাপুর পাট বাজারে অগ্নিকান্ডে খবর পেয়ে সকাল ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সুত্রপাত কিভাবে এখন জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে পরবর্তিতে। ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































