বন্ধ হচ্ছে রাজবাড়ীর ৪টিসহ দেশের ১৫৮ সূর্যের হাসি ক্লিনিক: আদেশ স্থগিতের দাবী –
- Update Time : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাঠ পর্যায়ের প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা প্রদানকারী ১৫৮টি সূর্যের হাসি ক্লিনিক বন্ধের আদেশ স্থগিত করার দাবী জানিয়েছে সুবিধাভোগী, কর্মচারী ও সংশ্লিষ্টরা। এ দাবীতে রাজবাড়ীতে কর্মরত সূর্যের হাসি ক্লিনিকের কর্মচারীরা রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন পত্র দিয়েছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার অসীম কুমার ভদ্রর করা আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সূর্যের হাসি ক্লিনিকের নাম পরিবর্তন করে সূর্যেও হাসি নেটওয়ার্ক রাখা হয়েছে। এই নেটওয়ার্কের চেয়ারম্যান মোহাম্মদ আলী গত ৫ এপ্রিল সারাদেশে থাকা ১৫৮ টি সূর্যের হাসি ক্লিনিক বন্ধের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন।
অথচ ১৯৯৭ সাল থেকে দেশের ৩৬৯টি উপজেলার দুই কোটি মানুষকে পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মায়ের পরিচর্যা, বাড়িতে গিয়ে গর্ভবতী মায়ের সাধারণ ডেলিভারী সেবা, ইপিআই-এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। যা ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
অথচ হঠাৎ করেই ৩৬৯টি ক্লিনিকের মধ্যে ১৫৮টি ক্লিনিক বন্ধের আবেদন করা হয়েছে। সেই সাথে ওই সব ক্লিনিকে দুই হাজার কর্মীকে বাধ্যতামূলক ভাবে চাকুরীচ্যুত করার পদক্ষেপও নেয়া হয়েছে। যার মধ্যে রাজবাড়ীর চারটি উপজেলা ক্লিনিকের ৬২ জন কর্মীও রয়েছে। যে কারণে করোনার ঝুকির মধ্যেই কর্মীরা তাদের দাবী আদায়ের জন্য মাঠে নেমেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































