রাজবাড়ীর ২৯ বিএনপি নেতা দ্বিতীয় বারের মত হলেন শ্যোন-এ্যারেষ্ট –
- Update Time : ১১:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ২৯ জন নেতা ্আজ বুধবার দ্বিতীয় বারের মত শ্যোন-এ্যারেষ্ট হয়েছেন। এর মধ্যে খালিদ হাসানসহ ৬ জনকে গত ১৪ অক্টোবর গোয়ালন্দের দৌলতদিয়া মডেল স্কুলের সামনে বাসা পোড়ানোর মামলায়, মিজানুরসহ ১০ জনকে গত ১৩ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানার দায়ের হওয়া বিস্ফোরক ও নাশকতার মামলায় এবং বেলায়েতসহ অপর ১৩ জনকে গোয়ালন্দের পদ্মার মোড়ের মহাসড়কে ভাংচুর ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, শ্যোন এ্যারেষ্টের কপি আদালত থেকে তাদের কাছে পাঠানোর কারণে তারা আর ওই ২৯ জন আসামিকে মুক্তি দেন নি।
শ্যোন এ্্যারেস্ট হওয়া আসামিরা হলো, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ্বাস, আকমল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, তাঁত-মৎস্যজীবি ও উপজাতি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিন, সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, তরুণ দলের সভাপতি এসএম কাউছার মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক ইন্তেখাবুল ইসলাম রাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক, গোলাম মতুর্জা, আব্দুল খালেক ওরফে মো. খালেক, মিজানুর রহমান মামুন, আনিসুজ্জামান পাটোয়ারী মোঃ আনিচ পাটোয়ারী, মজিবর রহমান, আলী আহম্মেদ আরজু, মইনুল হক মৃধা মিলন, কাজী আজাদ হোসেন আজাদ, আরিফুর রহমান শামীম, খালিদ হাসান মুহাম্মদ হাফিজ ওরফে মো. হাসান, শাহিদুল ইসলাম ওরফে সহিদুল, লতিফ সরদার ওরফে আব্দুল লতিফ, খোন্দকার ফারুকুল ইসলাম ওরফে ফারুক, সদর উপজেলার চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার ওরফে ভিপি মালেক ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































