রাজবাড়ীর ২৮ কলোনীতে পৌর মেয়র প্রার্থী তন্বীর উঠান বৈঠক –
- Update Time : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ২৮ কলোনীতে মহিলা আওয়ামীলীগের নেত্রী রবিনার বাড়ীতে পৌর মেয়র প্রার্থী ও ৮০-র দশকের শেষভাগে আর নব্বই দশকের রাজপথের লড়াকু সৈনিক এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বদরুন্নেছা সরকারী কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ও রাজবাড়ী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী উঠান বৈঠক করেছেন।
বুহস্পতিবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাহিদা চৌধুরী তন্বী ছাড়াও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক কহিনুর বেগম, মহিলা আওয়ামীলীগের নেত্রী রবিনা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
ওই বৈঠকে তন্বী বলেন, দলীয় মনোনয়ন পেলে আমি রাজবাড়ী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বীতা করবো। আমি নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। অসৎ অর্থ রোজগারের কোন ইচ্ছে আমার নেই। ক্ষমতার অপব্যবহার করা হবে না। দূর্ণীতি মুক্ত পৌরসভা গড়া হবে। আমি চাই রাজবাড়ী পৌরসভা হবে একটা উন্নত এবং আধুনিক পৌরসভা গড়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































