রাজবাড়ীর ১৪ ভূমিহীন দলিল এবং ১০ পরিবার পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর –
- Update Time : ০৯:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে ঘর নাই এমন ১০টি পরিবার পেল আশ্রয়ন প্রকল্পের ঘর। সেই সাথে ১৪ জন ভূমিহীনের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ইউনিয়নের আলাদীপুর ১নং কোলনীতে এ আশ্রয়ণ প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। পড়ে উপকারভোগী ১০টি পরিবারের মাঝে এ ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা।
এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা অফিসার কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমূখ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধায়নে নির্মিত হয় এ আশ্রয়ণ প্রকল্প ঘরগুলো। এ সময় জমি নাই এমন ১৪ জন ভূমিহীনের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































