রাজবাড়ীর সুলতানপুরে মন্দির নির্মাণের উদ্যোগ নিলো ছাত্রলীগ –
- Update Time : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরে দুশো বছরের পুরনো মন্দির পুনঃপ্রতিষ্ঠার পর এবার রাজবাড়ীতে মন্দির নির্মান করবে ছাত্রলীগ। গত সোমবার রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের নরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি সংলগ্ন সুলতানপুর সার্বজনীন সরস্বতী পুজা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহ- সভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান চপল, সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল নোমান জনি সহ অর্ধশতাধিক নেতাকর্মী। স্থানীয় আগ্রহী উৎসুক জনতার মধ্যে উপস্থিত ছিলেন একযুগ আগে গঠিত কমিটির সভাপতি নরেন্দ্রনাথ বিশ্বাস,সাধারন সম্পাদক রঞ্জিত রায়,রফিকউদ্দিন প্রি ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ সুব্রত বৈদ্যসহ দুই শতাধিক স্থানীয় জনগন।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা শেখ স্বাধীন মোঃ শাহেদ বলেন,”বর্তমান ছাত্রলীগ পরিবর্তনে বিশ্বাসী। আমরা অসহায় হিন্দুদের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ কাজ গুলি করছি।এর আগে আমরা ফরিদপুরে অবস্থিত দুশো বছরের পুরনো শীব মন্দির পুনঃ প্রতিষ্ঠা করেছি। রাজবাড়ীর এ মন্দির টি তারই ধারাবাহিকতা।এ কাজগুলি অব্যাহত থাকবে”।
রাজবাড়ি ছাত্রলীগের সহসভাপতি মেহেদী চপল বলেন,”কেন্দ্রীয় ছাত্রলীগের মানবিক কাজসহ যেকোনো কাজে রাজবাড়ি ছাত্রলীগ পাশে থাকবে।”
“আমরা আজ খুবই আনন্দিত। দীর্ঘ একযুগ পেড়িয়ে গেলেও কেউ এই মন্দিরের খোজ নেয়নি।আজ ছাত্রলীগের ছেলেরা আমাদের এ মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে এসেছে।ওরা আমাদের কাছে ভগবানতূল্য।ওদের আমি প্রানভরে আশির্বাদ করছি” আবেগ আপ্লুত হয়ে বলছিলেন নরেন্দ্রনাথ বিশ্বাস।
একই প্রসঙ্গে অধ্যক্ষ সুব্রত বৈদ্য বলেন, “সরস্বতী পূজা একটি সার্বজনীন আচার হলেও এ অঞ্চলের প্রায় ২০টি গ্রামের মধ্যে কোন স্থায়ী মন্দির না থাকায় বাড়ীতে বাড়ীতে ছোট পরিসরে পূজা করতে হত। ছাত্রলীগের উদ্যোগে এখানে স্থায়ী ভাবে একটি মন্দির হলে এ অঞ্চলের প্রায় ৫ হাজার হিন্দু শিক্ষার্থীরা উপকৃত হবে”।
খোজ নিয়ে জানা যায়,ছাত্রলীগের উদ্যোগে অতি সম্প্রতি ফরিদপুর জেলায় একটি শীব মন্দির নির্মান করা হয়।মন্দিরের সকল ভক্তবৃন্দ এ কাজে কৃতজ্ঞতা স্বরুপ মন্দিরের নামকরণ করেন “জয় বাংলা সার্বজনীন শিব মন্দির ” নামে। ছাত্রলীগের এ কাজ সকল মহলে ব্যপক প্রশংসিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































