রাজবাড়ীর সিরাজুম মনির মডেল মাদ্রাসায় ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ –
- Update Time : ০৯:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ৮২ Time View

লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
দুপুরে না ঘুমানোর কারনে রাফি শেখ নামে আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। বর্তমানে রাফি রাজবাড়ীর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় ছাত্রের মা অভিযুক্ত শিক্ষক ও মাদ্রার অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। রাফি রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের মোয়জ্জেম শেখের ছেলে।
রাফির নানী মাহবুবা বেগম জানান, রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দায় অবস্থিত সিরাজুম মনির মডেল মাদ্রাসায় নুরানী শাখার আবাসিক ছাত্র রাফি। গত বুধবার দুপুরে না ঘুমানোর কারনে মাদ্রাসার শিক্ষক আলী হাসান তাকে ঝাড়– দিয়ে বেধড়ক পেটায়। এরপর হেফজু শাখার তিন ছাত্র হাবীব, নাফিজ ও বায়জিতকে মারতে বলে। এতে অসুস্থ হয়ে পড়ে রাফি। পরে রাফির মা এসে রাতে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। একমাসে আগে রাফি বাড়িতে গিয়ে টেলিভিশনে কার্টুন দেখে। সেই গল্পে মাদ্রাসায় এসে করলে তখনও বেধড়ক রাফিকে পেটায় শিক্ষক আলী হাসান। তখন পরিবারের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিমাংশা করে।
হাসপতালে ভর্তি রাফি জানায়, দুপুরে ঘুমানোর সময়। আমার তখন ঘুম আসছিল না। এজন্য চোখ খোলা রেখেছিলাম। এটা আলী হুজুর জানার পর আমার পেছনে ঝাড়– দিয়ে পেটায়। এরপর আরো তিনজনকে বলে ওর মুখ বেধে তোর পেটা। তখন কম্বল দিয়ে আমার আটকিয়ে ওরা মারে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ^াস বলেন, রাফির পেছনে আনেক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। মাংসে মারার কারনে এখন আশংকা মুক্ত। তবে কয়েকদিন পর মাংসে ইনফেকশনের আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক আলী আহসান ও অধ্যক্ষকে পাওয়া যায়নি।
রাজবাড়ীর সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































