রাজবাড়ীর সদরের ১৪ ইউপি’র ৬২ চেয়ারম্যান প্রার্থীর তালিকা, মোট প্রার্থী ৫৬৯ জন –
- Update Time : ১১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনের আজ বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৬২ জন, সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী শেফালী আক্তার। ফলে বিনা ভোটে তার বিজয়ী হবার সম্ভববনা বেশি। কারণ ওই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মনোননিত হওয়া এবং মনোনয়পত্র প্রত্যাহারের সময় শেষ হবার পর চুড়ান্ত ভাবে বিজয়ী বলা সম্ভব হবে।
জানাগেছে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, আবু বক্কার সিদ্দিক, মোঃ আব্দুল হক, মুহাম্মদ বজলুর রশিদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান শওকত হাসান।
মিজানপুরে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান, কবির উদ্দিন সিকদার ও নৌকা প্রার্থী টুকু মিজি।
শহীদওহাবপুরে জমা দিয়েছেন ৮ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান এএকএম শফিউদ্দিন কাশেম, বর্তমান চেয়ারম্যান মোঃ তোরাপ আলী, মোঃ সজিব ফকির, মোঃ আবু জাফর, মোঃ নাজমুল হাসান, নাজমা বেগম, সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রার্থী নুর মোহাম্মদ ভুইয়া ও মোঃ শাহিন খান।
খানখানাপুরে জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, হোসেন মোহাম্মদ সোহান, মোঃ আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, আতিক আল আলম ও নৌকা প্রার্থী মোঃ আমির আলী মোল্লা।
মূলঘরে জমা দিয়েছেন ৪জন, তারা হলেন, এসএ হিরু, মোঃ আকতার হোসেন হিরু, বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মুসুল্লী ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রার্থী ওহিদুজ্জামান।
পাঁচুরিয়ায় জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, আলাল খান, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর।
বরাটে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, কাজী শামসুদ্দিন, ওয়াকার্স পার্টির প্রার্থী মোঃ মনিরুজ্জামান সালাম ও নৌকা প্রার্থী মোঃ ফরিদ হোসেন। দাদশীতে জমা দিয়েছেন ৫ জন, তারা হলেন, মোঃ দেলোয়ার হোসেন শেখ, বর্তমান চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মোঃ নুরুন্নবী শেখ, মোঃ লুৎফর রহমান বাচ্চু ও নৌকা প্রার্থী মোঃ রমজান আলী।
বসন্তপুরে জমা দিয়েছেন ৬ জন, তারা হলেন, মুহাম্মদ হাসান কাজল, বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, মোঃ আব্দুল আলিম সিকদার, সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সিকদার, নৌকা প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া ও কাজী মাইনুল হক।
সুলতানপুরে জমা দিয়েছেন ৬ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মোল্লা, মোঃ খালিদ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুর ছেলে মোঃ আসিকুর রহমান সচিব, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, নৌকার প্রার্থী মোঃ লুৎফর রহমান চুন্নু ও মেহেদী জুনায়েদ বোগদাদ।
খানগঞ্জে জমা দিয়েছেন ৫ জন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির, মোঃ আনোয়ার হোসেন, খোন্দকার আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া, নৌকার প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম।
রামকান্তপুরে জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, মিনা বেগম, রাজিব মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ও নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিশ্বাস।
চন্দনীতে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ শাহাদ্ৎ হোসেন মন্ডল ও নৌকা প্রার্থী মোঃ আব্দুর রব।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































