রাজবাড়ীর শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর পরিবেশে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে প্রথমবারের মত সরাসরি ভোটে বিজয়ী হয়েছে শেখ আল্ জামি রাতুল। রাতুল রাজবাড়ী প্রেসক্লাবের সহ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডক কম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই নির্বাচন। দুইটি বুথে ২৬৮জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী ওই নির্বাচনে অংশ গ্রহণ করে। বিজয়ীদের মধ্যে রয়েছে, তৃতীয় শ্রেণীর তনিমা ইসলাম (প্রাপ্ত ভোট ১৫৬) এবং তাছিনুর রহমান সান (প্রাপ্ত ভোট ১০৪), চতুর্থ শ্রেণীর বিজয়ীরা হলো, তন্নি সুলতানা (প্রাপ্ত ভোট ১৬১), মিরাজুল ইসলাম (প্রাপ্ত ভোট ১১৯) এবং শেখ আল্ জামি রাতুল (প্রাপ্ত ভোট ১১৩), পঞ্চম শ্রেণীর বিজয়ীরা হলো, নুরে জান্নাত রোজা (প্রাপ্ত ভোট ১২৯) ও নাজমুল হোসেন রাহাত (প্রাপ্ত ভোট ৯৬)।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে, পঞ্চম শ্রেণীর ছাত্রী মহিবা। নির্বাচন কালিন সময়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, অভিভাবক কমিটির সভাপতি খায়রুল আলম জিপুসহ ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































