রাজবাড়ীর শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির উদ্যোগ –
- Update Time : ১০:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। যার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ‘ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা’ শীর্ষক একটি আলোচনা সভা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম।
জার্ণালিষ্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইট্স এ্যান্ড ওয়েলফেয়ার ও মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এবং আপন শিল্পী গোষ্ঠী, রাজবাড়ী ওয়ালটন প্লাজা ও মানব সম্পদ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্বে করেন, আলীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শওকত হাসান। সভায় জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইট্স এ্যান্ড ওয়েলফেয়ারের মহাসচিব মোঃ আশিফ মাহমুদ, মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন, ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ রেজাউল করিম আপন শিল্পী গোষ্ঠী’র সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, আলাদিপুর আর সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আখ্তার প্রমূখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা শিশুদের উদ্দেশ্যে বলেন, ডেঙ্গুর ভয়াবহতা রোধ করতে হলে সচেতন হতে হবে এবং বড়দের পাশাপাশি শিশুদেরও এক সাথে কাজ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































