রাজবাড়ীর শিক্ষক নেতা হাবিবের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ-
- Update Time : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি চিরকুমার হাবিবুর রহমান মোল্লা হাবিব (৫০)-এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে যৌনহয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের ভিত্তিতে অন্যান্য বিদ্যালয়ের নারী শিক্ষকরা সম্মিলিত ভাবে শিক্ষক নেতা হাবিবকে শাররীক ভাবে লাঞ্চিতও করেছে। সেই সাথে নারী শিক্ষকরা শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কাছেও অভিযোগ করেছেন। প্রতিমন্ত্রী তাদেরকে ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন। হাবিব রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর পরিক্ষণ বিদ্যালয়ে ডেপুটেশন প্রাপ্ত সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এস জাহিদুল হাসান বক্কার জানান, কিছু দিন আগে পিটিআই-এর পরিক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১৩)-এর বাবার তার কাছে এসেছিলেন বিচার পেতে। ওই ছাত্রীর বাবা তখন অভিযোগ করেছিলেন, অবিবাহিত শিক্ষক হাবিবুর রহমান মোল্লা হাবিব তার মেয়েকে ওই বিদ্যালয়ের মধ্যে যৌনহয়রানী করেছেন। সে সময়ই বিষয়টি তিনি পিটিআই কর্তৃপক্ষকে বলার পরামর্শ প্রদান করেন।
একই ইউনিয়নের কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম জানান, গত ৩০ এপ্রিল পরিক্ষণ বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষার ধর্ম বিষয়ের পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষে শিক্ষক হাবিবুর রহমান হাবিব ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করেন। বিষয়টি ধামাচাপা দিতে শিক্ষক হাবিব সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। যে কারণে ঘটনাটি জানতে তারা বেশ কয়েকজন নারী শিক্ষক ওই ছাত্রীর বাড়ীতে যান এবং ছাত্রী ও তার মায়ের সাথে কথা বলেন। সে সময় ওই ছাত্রীর মা শিক্ষক হাবিবের বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। এতে করে নারী শিক্ষকরা ক্ষুব্দ হয়ে ওঠেন তারা শিক্ষক হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের কাছে ধর্না দেন। সেই সাথে তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান নষ্ট করার জন্য শিক্ষক হাবিরের খোজ করতে থাকেন। এরই মাঝে গত ১০ জুন তারা পিটিআই-এর মধ্যেই পেয়ে হান হাবিবকে। ওই সময় পরিস্থিতি বেগতিক দেখে হাবিব তার মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা চালান। তবে নারী শিক্ষকরা দ্রুত পিছু নিয়ে হাবিবকে মোটরসাইকেল থেকে টেনে নামান এবং শাররীক ভাবে তাকে লঞ্চিত করেন। সেই সাথে তারা গত বুধবার শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কাছে শিক্ষক হাবিবের কুকির্তির অভিযোগ করেন। শিক্ষাপ্রতিমন্ত্রী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ^াস দিয়েছেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যেই পিটিআই কর্তৃপক্ষ শিক্ষক হাবিবকে পিটিআই-এর পরিক্ষণ বিদ্যালয় থেকে প্রত্যাহার করার জন্য জেলা শিক্ষক অফিসারকেও পত্র দিয়েছে। সেই সাথে বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ফলে রাজবাড়ীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা হানি হচ্ছে।
বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মোল্লা হাবিব-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার জানান, তারা মৌখিক ভাবে অভিযোগ পেয়েছেন। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না।
জানাগেছে, ২০১৬ সালে ৯ নভেম্বর শিক্ষক হাবিব রাজবাড়ী উপজেলার সূর্য্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় চতুর্থ শ্রেণীতে পড়–য়া অপর এক ছাত্রীকে যৌন হয়রানী করে। সে সময় স্থানীয়রা তাকে ওই বিদ্যালয়ের মধ্যেই আটক করে রাখে। খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এর পর ওই বিদ্যালয় থেকে তাকে পিটিআই-এর পরিক্ষণ বিদ্যালয়ে বদলী করে কর্তৃপক্ষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































