রাজবাড়ীর লতিফ চেয়ারম্যান হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর –
- Update Time : ১০:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বাণিবহে চাঞ্চল্যকর আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল লতিফ হত্যাকান্ডের পর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া ৫ জন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুই এক দিনের মধ্যেই কারাগার থেকে আসামিদের রাজবাড়ী থানায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন, ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন। লতিফ ছিলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব, বাণিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এদিকে, নৃশংস এই হত্যাকান্ডের পর বাণিবহ ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিয়েছে নিহত লতিফের স্ত্রী শেফালী আক্তারের। ইতোমধ্যে শেফালী আক্তার আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদের মনোনয়নপত্র এবং রাজবাড়ীর নির্বাচন অফিস থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন, শেফালীর স্বজন মোহাম্মদ আলী।
মামলার বাদী আব্দুল লতিফের স্ত্রী শেফালী আক্তার জানিয়েছেন, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক শেষ গত ১১ নভেম্বর রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন লতিফ। বাড়ীর কাছাকাছি পৌছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বর্ষণ করে তার স্বামীকে হত্যা করে। পরবর্তীতে মূত্যুর আগ মুহুর্তে আসামিদের নাম বলে যান লতিফ। আর ওই নাম বলা ৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫ জনকে আসামী করে তিনি গত ১৪ নভেম্বর রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, ওই ইউনিয়নের বাণিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবি’র ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সি (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)। মামলার অপর ৩ আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস জানিয়েছেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরো কিছু তথ্য পাওয়া যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































