ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর মূলঘরে র্যাবের অভিযান ৬৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রবিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে একই গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে মোঃ ওমর আলী শেখ ওরফে তুষার (৫০) কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬০ গ্রাম গাঁজা। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































