রাজবাড়ীর মাটিপাড়ায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ –
- Update Time : ০৯:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তিন দিন বয়সী অসুস্থ মেয়ে নবজাতক তানজি’কে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল ডাক্তারের কাছে। তবে সেখান থেকে আর জীবিত অবস্থায় বাড়ী ফেরা হয়নি তানজি’র। ঘাতক ব্যাটারী চালিত অটো রিকশা কেড়ে নিয়েছে তার প্রাণ। তানজি’র বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের কালিবাড়ী গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম।
তানজির মা সরুপজান বেগম (৩৫) বলেন, তিন দিন বয়সী তানজি কিছুটা অসুস্থ হয়ে পরলে তাকে তার বোন (তানজি’র খালা) নাজমা বেগম ও মোছাঃ বেগম আজ বুধবার সকালে জেলা শহরের একজন শিশু ডাক্তারের কাছে নিয়ে আসসে। সেখান থেকে সকাল সাড়ে ১১টার দিকে ডাক্তার দেখিয়ে তারা তানজিকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে বাড়ীর পথে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের খলিল চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন এলাকায় পৌছাতেই বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা আরেকটি অটোরিকশা মুখোমুখি ধাক্কা দেয়। এতে তাদের অটোরিকশাটি উল্টে যায় এবং তার দুই বোন ও নবজাতক রক্তাক্ত জখম হয়। নবজাতকের মাথায় ক্ষতের সৃষ্টি হয়। ওই সময়ই তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
রাজবাড়ী থানার এসআই আবুল কালাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































