রাজবাড়ীর মহিলা এমপি ও পৌর মেয়রের বড় মেয়ের পিএইচডি ডিগ্রি লাভ –
- Update Time : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী (লাভলী চৌধুরী) ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর বড় মেয়ে সাজেদা চৌধুরী তুলি সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। মাইগ্রেশন এন্ড নলেজসিটি প্ল্যানিং বিষয়ে উচ্চতর গবেষণার জন্য তাকে এই ডিগ্রি প্রদান করা হয় । একই গবেষণার জন্য গত বছর তিনি প্ল্যানিং ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড এ ভূষিত হন । তিনি গত ২৫ শে সেপ্টেম্বর তারিখে পিতা-মাতাসহ পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করেন। ড: সাজেদা চৌধুরী তুলি বর্তমানে একই বিশ্ব বিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতায় কর্মরত। তিনি ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভায়রন মেন্টাল ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
রাজবাড়ীর বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম খোরশেদ আলী চৌধুরী তার দাদা এবং মরহুম আব্দুল হাই চৌধুরী তার নানা ও সাজেদা চৌধুরী তুলির স্বামী আবু সায়েম চৌধুরী অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরী গভর্ণমেন্টে কর্মরত উর্দ্ধতন প্রকৌশলী। ব্যক্তি জীবনে তাসনিয়া চৌধুরী অপলা নামে এই চৌধুরী দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধবসহ সকলের প্রতি কৃতজ্ঞ এবং সকলের নিকট দোয়া প্রার্থী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































