রাজবাড়ীর মসজিদে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত –
- Update Time : ১২:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় রাজবাড়ী সদর উপজেলা মসজিদের বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জামাত শুরুর আগে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান সামাজিক দূরত্ব রক্ষা করে ঈদ জামাতে অংশ গ্রহণ এবং পশু কোরবানী করতে আগত মুসুল্লীদের অনুরোধ করেন।
পরে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদের ইমামতি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির স্বার্থে সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার ডাক দেওয়া হয়। আহ্বান জানানো হয় সন্ত্রাসবাদ পরিহারের।
করোনা মহামারি থেকে সবাইকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় ঈদের জামাত থেকে।
একই ভাবে জেলা সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা এলাকার মসজিদ গুলোতেও সামাজিক দুরত্ব মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































