রাজবাড়ীর ভবদিয়ায় ডাঃ আবুল হোসেনের নামে মুক্ত মঞ্চের উদ্বোধন-
- Update Time : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এলজিএসপির-৩ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের অর্থায়নে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় ডাঃ আবুল হোসেনের নামে মুক্ত মঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ভবদিয়ার ডাঃ আবুল হোসেন এতিমখানা ও জাদুঘর প্রাঙ্গনে অবস্থিত এ মুক্ত মঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মুক্ত মঞ্চ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ডাঃ আবুল হোসেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক ডাঃ মোঃ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, ডাঃ আবুল হোসেনের ছেলে সমাজসেবক ডাঃ মোহাম্মদ নাজমুল হোসেন, ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বরাট ইউনিয়ন পরিষদ চেয়ানম্যান শেখ মনিরুজ্জামান সালাম, আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আসজাদ হোসেন আরজু প্রমূখ।
এলজিএসপির-৩ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের অর্থায়নে সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাস্তবায়নে ৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে ডাঃ আবুল হোসেনের নামে মুক্ত মঞ্চটি তৈরি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































