রাজবাড়ীর বরাট ও মিজানপুরের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও পশু খাদ্য বিতরণ –
- Update Time : ১০:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বরাট ও মিজানপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও পশু খাদ্য বিতরণ করা হয়েছে।
এ বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী বিজয় কুমার, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান আতিয়ার রহমান, বরাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সালামসহ অন্যান্যরা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত সহায়তা হতে মিজানপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারকে ৫শত করে নগদ অর্থ এবং ২০ টি পরিবার প্রতি এক হাজার টাকার পশুখাদ্য প্রদান করা হয়েছে। সেই সাথে বরাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০ টি পরিবারের মাঝে ৫ শত করে নগদ অর্থ এবং ২০ টি পরিবারপ্রতি এক হাজার টাকার গো খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এ বরাদ্দ প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































