রাজবাড়ীর বেড়াডাঙ্গা ও দৌলতদিয়া লঞ্চঘাটে ডিবি’র অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৯:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের কাজিকান্দা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আলমগীর শেখ (২৮) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর পূর্ব কোনাপাড়া মৃত বারেক মোল্লা মোঃ আবুল হাসনাত মোল্লা (২৪)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম- এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ১ নং বেড়াডাঙ্গা গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে এসআই মোজাম্মেল হকসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর শেখকে গ্রেপ্তার করে। সেই সাথে ৩০ হাজার টাকা মূল্যে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের ৫ টাকার কাউন্টার সংলগ্ন হারেজ শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই মোঃ বদিয়ার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোঃ আবুল হাসনাত মোল্লাকে গ্রেপ্তার করে। সেই সাথে ২১ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উভয় ঘটনায় সদর ও গোয়ালন্দ থানায় পৃথক দুইটি মামলা দায়ে করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































