রাজবাড়ীর বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার –
- Update Time : ০৯:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
১৯৫২ সালের ভাষা শহীদদের স্বরণে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন।
সেই ভাষা আন্দোলনে সেদিন রাজপথে জীবন দিয়েছেন সালাম, রফিক, জব্বার, বরকতসহ আরো অনেকে। কিন্তু ভাষা আন্দোলনের ৬৯ বছরে হতে চললেউ এখন পর্যন্ত রজবাড়ীর প্রাথমকি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-মাদরাসা ও কলেজসহ বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নাই শহীদ মিনার। জেলার ৭৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এখনো জানেন না, কি কারণে শহীদ মিনার তৈরি করা হয়। আবার অনেক শিক্ষার্থী বলেন শহীদ মিনার থাকলে লাভ কি? অথচ ভাষা আন্দোলনের ইতিহাস শিক্ষার্থীরা পাঠ্য বই ও প্রতিষ্ঠানে নির্মিত শহীদ মিনার থেকেই জানার কথা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি জানান, জেলায় ৪৮২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪২টি বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। তিনি আরো জানান, শহীদ তৈরির কোন বরাদ্দ নেই। প্রতিষ্ঠানের নিজ উদ্দ্যোগে শহীদ মিনার তৈরি করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার সামছুন্নাহর চৌধুরী জানান, জেলার ১৪৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৯৩ টিতে, ৭৪ টি মাদরাসার মধ্যে ১ টিতে এবং ৪৩ টি কলেজের মধ্যে ১৩ টিতে রয়েছে শহীদ মিনার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি বা না থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।
রাজবাড়ীর ২১ শে পদক প্রাপ্ত শিল্পী মনছুরুল করিম জানান, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙ্গালী, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। আমরা যাই বলি না কেন, ভাষার বাইরে গিয়ে কোন কিছু চিন্তা করতে পারি না। ভাষার জন্য যারা শহীদ হয়েছেন এবং যারা আত্মত্যাগ করেছে, তাদের সম্মানে ১৯৫২ সালের পর থেকে শহীদ মিনারের পাদদেশে তাদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন করছি। দেশে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে বাঙ্গালী হিসেবে আমরা দেশের ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে অক্ষরের সাথে পরিচিত হই। এ সমস্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা অত্যান্ত জরুরী এবং বাঙ্গালী হিসেবে আমাদের নৈতিক কর্তব্য ও দ্বায়িত্ব। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী উদ্দ্যোগে শহীদ মিনার তৈরি করা উচিত। এ শহীদ মিনার থেকেই আমাদের আগামী প্রজন্ম ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের সম্পর্কে জানতে পারবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































