রাজবাড়ীর বেলগাছিতে তিন দিনব্যাপী লালন স্বরণৎসব শুরু
- Update Time : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মানুষ ভজিলে সোনার মানুষ হবি” এই আদ্ধাত্মিক মর্ম বানীকে বুকে ধারন করে লালনের ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী লালন স্বরণৎসব শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছিতে আরশী নগর লালন বাউল স্মতি সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ স্বরণৎসবের উদ্বোধন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
উৎসবের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশিত হয় এবং অতিথিবৃন্দকে পড়ানো হয় উত্তরীয়। এতে বেলগাছি আরশী নগর লালন বাউল স্মতি সংঘ ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রীর সহ-ধর্মীনি রেবেকা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বেলগাছি আরশী নগর লালন বাউল স্মতি সংঘের সাইজি মোঃ আশরাফুল আলম আক্কাস, সাধারন সম্পাদক শেখ মোঃ আবু নাছির প্রমূখ।
উৎসবের দি¦তীয় দিনে লালন বাউল শিল্পী সফি মন্ডলসহ স্থানীয় ও দেশের বিভিন্নস্থান থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করবেন এবং তৃতীয় ও সমাপনী দিনে ভারতের শিল্পী গান পরিবেশন করবেন।
লালন স্বরণৎসব উপলক্ষে বেলগাছি আরশী নগর লালন বাউল স্মতি সংঘ প্রাঙ্গন মেলায় পরিনত হয়েছে এবং দেশের বিভিন্নস্থান থেকে এসেছেন লালন ভক্তরা। এ উৎসব চলবে শনিবার পর্যন্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































