রাজবাড়ীর বেলগাছিতে কেকেএস ক্রীড়া উৎসব- আদিবাসী শিশুরা অংশ নিলো খেলায় –
- Update Time : ০৯:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৯ আয়োজন করা হয়েছে।
তারই অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছিতে কেকেএস ক্রীড়া উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। ক্রীড়া উৎসবটিতে কর্মসূচি সংগঠক ফয়েজুল হক কল্লোল তার বক্তব্যে কেকেএস ক্রীড়া উৎসবে অংশগ্রহনের জন্য কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন এই কর্মসূচিটি রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাথে নিয়ে বাস্তবায়ন হচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক, সম্মাননা ও ঐতিহ্যবাহী মেলা থাকবে আমাদের অনুষ্ঠানমালায়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন। তিনি আরও বলেন কেকেএস সবসময় সমাজের দরিদ্র এবং অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে। তারই অংশ হিসেবে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছিতে আজ এই কেকেএস ক্রীড়া উৎসব-২০১৯এর আয়োজন। অংশগ্রহনকারী শিশুদেরককে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎপল, প্রধান শিক্ষক, কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, সদস্য,খানগঞ্জ ইউনিয়ন পরিষদ, আরও উপস্থিত ছিলেন জনাব লক্ষী রানী, শিক্ষক, কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি এবং আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা ৩টি গ্রুপে ভাগ হয়ে ৬টি খেলায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্মসূচি সংগঠক এবং শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেকেএস ক্রীড়া উৎসব ২০১৯ এর সমাপ্তি ঘোষনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































