রাজবাড়ীর বেজকোলায় ৪দিন ব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি –
- Update Time : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
’’দেশ ,জাতি ও বিশ্বের সকল প্রানির শান্তি ও কল্যান কামনায় লীলা কীর্তন ’’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর ৪ দিন ব্যাপি তারকব্রম্ম মহা-নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপ্তি হয়েছে।
গত বুধবার রাতে বসন্তপুর ইউনিয়নের বেজকোলার রাধা গোবিন্দ মন্দিরে ৪ দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের সমাপ্তি হয়। সাতক্ষিরা ছোট হরিদাস ও বগুরার পুস্পরানী কীর্তন পরিবেশন করেন।
এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিহেদায়েত আলীসোহরাব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু , রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি সুরেশ শিকদার প্রমূখ।
মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। তাই মানুষ ও মানবতার জন্যে ধম নিরপেক্ষতা একান্ত প্রয়োজন। মানুষে মানুষে হানা হানি ,বিভেদ, অশান্তি, বৈষম্য ও বিভাজন থেকে দুরে রাখতে সকল মানুষের প্রতি আহব্বান জানানো হয় অষ্টকালীন এই লীলা কীর্তন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে , হিন্দু সনাতন ধর্মাবলম্বিদের বিভিন্ন ধরনের কীর্তন পরিবেশন করেন আগত অতিথিরা। এসময় কীর্তন গান শুনতে আসেন হাজারো ভক্তবৃন্দ।
৪ দিন ব্যাপি অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বসেছে মেলা, আর মেলায় বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































