রাজবাড়ীর বালিয়াকান্দিতে বন্দুক যুদ্ধে আন্ত:জেলা ডাকাত দলের নেতা ভাদু সেখ নিহত,অস্ত্র ও গুলি উদ্ধার-
- Update Time : ০৮:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তজেলা ডাকাত দলের নেতা ভাদু সেখ নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। ভাদু রাজবাড়ী সদর উপজেলার গবিন্দপুর গ্রামের ইসহাক সেকের ছেলে।রাজবাড়ী বার্তা ডট কম ।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, গত রবিবার গভীর রাতে একদল ডাকাত বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অংলকারপুর গ্রামে গোপন বৈঠকে মিলিত হন। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা রাত আড়াই টার দিকে সেখানে অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও আতœরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গুলিবৃদ্ধ অবস্থায় ভাদু সেখ নামে একজন ডাকাত সদস্যকে তারা পরে থাকতে দেখে। সে সময়ই তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আস হয়ে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়। ভাদু শেখের বিরুদ্ধে খুন-হত্যা-ডাকাতি সহ ৭টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































