রাজবাড়ীর বাজার গুলো প্রায় আলু শূন্য, জরিমানার ভয়ে বিক্রি বন্ধ –
- Update Time : ০৮:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ৮৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা :
গত এক সপ্তাহ ধরে রাজবাড়ীর বাজার গুলো প্রায় আলু শূন্য অবস্থা। ব্যবসায়ীদের দাবী সরকারি ভাবে বেঁধে দেয়া দামে তারা আলু কিনতে পারছেন না। আর বেশি দামে আলু বিক্রি করলে গুনতে হচ্ছে ভ্রাম্যমান আদালতের জরিমানা। তাই জরিমানার ভয়ে মোকাম থেকে তারা আনছেন না আলু। এতে করে ক্রেতারা পরেছেন বিপাকে। তারা কিনতে পারছেন না চাহিদা মাফিক আলু।
ক্রেতারা বলেন, তারা শীতকলিন সবজির পাশাপাশি আলু কিনতে বাজারে এসেছেন। তবে বেশ কয়েকটি দোকান ঘুরেও তারা পাননি আলুর দেখা।
বিক্রেতারা বলেন, তাদের প্রতি কেজি আলু পাইকারি দরে কিনতে হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে। আর বিক্রি করেছেন তারা ৪৫ টাকায়। অথচ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন—- বিক্রেতারা আলু কম দামে কিনে, বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে। যে সব ব্যবসায়ী ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হয়েছেন, সে ক্ষেত্রে তাদের জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং-এর কাজ অব্যাহত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































