রাজবাড়ীর বাগমাড়া-জৌকুড়ার সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ –
- Update Time : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাজবাড়ী সদরের বাগমাড়া টু ধাওয়াপাড়া জৌকুড়া রাস্তার কাজ শুরু হলেও আজ পর্যন্ত শেষ হয়নি অর্ধেক কাজ। এতে ধুলাবালিতে নাকাল ও যানবাহন চলাচলের দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১ টার দিকে বাগমাড়া টু জৌকুড়া সড়কের দয়ালনগর এলাকার মিজানপুর ও চন্দনী ইউনিয়ন বাসী এ মানববন্ধন পালন করেছে।
এদিকে রাস্তার মাঝে পৃথক দুটি স্থানে স্ক্রেবেটর (ভেকু) ও রুলার মেশিন দিয়ে আটকে রাখায় যানবাহন চলাচলেও রয়েছে প্রতিবন্ধকতা। জরুরী রোগীসহ অন্যান্য যানবাহন চালকদের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে তাদের গন্তব্যস্থলে। এতে করে দূর্ভোগ আরও বেড়ে গেছে। ছোট যানবাহন থ্রী হুইলার ও অটোরিকসা গুলো স্ক্রেবেটর (ভেকু)র নিচ দিয়ে ও রুলার মেশিনের পাশ দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে। মানববন্ধন শেষে দ্রুত কাজ সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানাগেছে, ঠিকাদারী প্রতিষ্ঠার করিম গ্রুপ ও সড়ক বিভাগের উদাসিনতায় দীর্ঘ তিন বছরেরও কাজ সম্পর্ণ হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ না করলে সড়ক ও জনপথ বিভাগ অফিস ঘেরাওসহ অন্যান্য কর্মসুচি দেবেন। এছাড়া ধুলায় রাস্তার পাশে বসবাস করা যাচ্ছে না। এতে তাদের শ্বাষকষ্টসহ নানা অসুখ হচ্ছে এবং সমস্যা হচ্ছে রাস্তার পাশের ব্যবসায়ীদের। রাস্তাটির পাশ দিয়ে রয়েছে স্কুল, মসজিদ, মাদরাসা, বসতবাড়ীসহ বিভিন্ন স্থাপনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































