ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর বাগমারায় বাস উল্টে ক্ষেতে ॥ আহত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর বাগমারা এলাকায় সড়ক দূর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জানাগেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী হিসনা পরিবহনের একটি লোকল বাস আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর বাগমারা এলাকায় পৌছায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি ধান বোঝাই নছিমনকে ধাক্কা দেয় এবং নছিমনসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের মধ্যে পড়ে উল্লে যায়। এতে ওই বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে আমজাদ হোসেন, আসাদুল মন্ডল, আব্দুল জব্বার, জালাল, সম্পা, আব্দুর রহমান, তামান্না, লিটন হোসেন, বিনয় বিশ^াস, দূর্গা রানী বিশ^াসকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
জেলার পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহাফুজার রহমান জানান, বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপাড়কে আটক করা সম্ভব হয়নি।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































